রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, তাপমাত্রা কমার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ১৯:০৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৬:৫০

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা, আবার কোথা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেন অফিস ফেরত মানুষ। এদিকে শুধু ঢাকা নয়, যশোরসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির কারণে আবার কিছুটা কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর উত্তরা, আগারগাঁও, শাহবাগ, তেজগাঁও, বসুন্ধরা থেকে হাতিরঝিল, কাঁঠালবাগান থেকে বাংলামোটর, পান্থপথ, মিরপুর, ধানমন্ডি, খিলক্ষেতে বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিকে সকালে রাজধানীতে সূর্য উঠলেও দুপুরের পর আকাশ মেঘে ঢেকে যায়। মেঘের সঙ্গে কুয়াশার চাদরে মুড়ে যায় রাজধানী। বিকালেই যেন সন্ধ্যার আঁধার নেমে আসে। এরপর সাড়ে ৫টা নাগাদ শুরু হয় বৃষ্টি।

এদিকে হঠাৎ বৃষ্টির কারণে অফিস ফেরত মানুষ যেমন ভোগান্তিতে পড়েন, তেমনি ফুটপাতের দোকানিরাও ভোগান্তিতে পড়েন। কম্বল, গরম কাপড়সহ বিভিন্ন দোকানিদের এসময় তাদের ভাসমান দোকান বন্ধ করে দিতে দেখা যায়। অনেকে আবার কাপড় দিয়ে বৃষ্টি ঠেকাতে চেষ্টা করেছেন।

এদিকে রাজধানী ছাড়াও ভোলা, চাঁদপুর, ফরিদপুর, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

বৃষ্টিতে রাস্তা পার হচ্ছেন পথচারীরা

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪, যা গতকাল ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল ২৬ অঞ্চলের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। আজ সে তাপমাত্রা কিছুটা বেড়ে ১০ অঞ্চলে ১০ ডিগ্রির নিচে আছে। এর মধ্যে রাজারহাটে ৮.৫, চুয়াডাঙ্গা, বদলগাছি, রাজশাহী ও নিকলিতে ৯, সৈয়দপুরে ৯.২, বগুড়ায় ৯.৩, ডিমলায় ৯.৫, ঈশ্বরদীত ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের