আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ০৭:১১আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:১১

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ বুধবার (১৫ জুলাই) রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ (এক) নম্বর  সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

/ইউএস/
সম্পর্কিত
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
ঢাকা ও আশপাশে আজও হালকা বৃষ্টির আভাস, বাতাস বইবে ১৫ কিমি বেগে
লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
সর্বশেষ খবর
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত