বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ৩য় স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৬৫ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটের লাইভ আপডেটে দেখা গেছে, তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বায়ুমান সূচক বা একিউআই মানদণ্ডে ১৮৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষ তালিকার ১ নম্বরে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। ১৭৭ স্কোর নিয়ে একই দেশের রাজধানী কুয়ালালামপুর অবস্থান করছে ২য় স্থানে।

১৬১ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয় তালিকায় চতুর্থ এবং ১৫৮ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা পঞ্চম স্থানে রয়েছে। পরবর্তীতে ১৫৫ স্কোর নিয়ে উগান্ডার কামপালা, ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে। এ ছাড়া ১৪৪ স্কোর নিয়ে ভারতের কলকাতা নবম এবং ১২৯ স্কোর নিয়ে মিসরের কায়রো দশম স্থানে রয়েছে।

বায়ুমান বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ুমণ্ডল হিসেবে ধরা হয়। এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের অহেতুক বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং সাধারণ নাগরিকদের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।  

/এসটি/ 
সম্পর্কিত
আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
সর্বশেষ খবর
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি