ঢাকায় বৃষ্টি, গরম কি কমবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৫

বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবার বাড়তে পারে। ফলে মৃদু তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি মিললেও গরম পুরোপুরি কমবে না। আগামী ২৪/২৫ সেপ্টেম্বরের দিকে বৃষ্টি হলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

এদিকে ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আগামীকাল আবার বাড়তে পারে। তাপমাত্রা বাড়া-কমার মধ্যেই ওঠানামা অব্যাহত থাকবে। তাপমাত্রা কমতে আরও কিছুদিন সময় লাগতে পারে। ২৪ ও ২৫ সেপ্টেম্বরের দিকে বৃষ্টি হলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে আজকের বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। এতে একদিকে বৃষ্টিতে ভেজা, অন্যদিকে যানজটে আটকে থাকার দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

/এসএনএস/এফআর/
সম্পর্কিত
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেফতার ৬ জন রিমান্ডে
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?