দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৯:১০ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৯:১৯

দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি শুরু হয়। পান্থপথ, ফার্মগেট, গ্রিন রোড, বাংলামোটর, কলাবাগান ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা কমার মধ্য দিয়ে শীতের আমেজ বাড়তে পারে। উত্তরাঞ্চলে শীতের আভাস পাওয়া গেলেও দেশের অন্যান্য এলাকায় এখনই শীতের তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতরের ৯ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের স্বাভাবিক অবস্থান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, প্রথম দিন বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের সসর্বনিম্ন তাপমাত্রা ছল তেঁতুলিয়া ১৫ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ঢাকায় ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুনে বাজলো এলার্ম, যাত্রীদের ছোটাছুটি 
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
রাজধানীতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
সর্বশেষ খবর
মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুনে বাজলো এলার্ম, যাত্রীদের ছোটাছুটি 
মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুনে বাজলো এলার্ম, যাত্রীদের ছোটাছুটি 
সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন, স্পিকার বললেন, ‘উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন’
সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন, স্পিকার বললেন, ‘উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন’
‘সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশও খেলতে পারিনি’
‘সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশও খেলতে পারিনি’
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’