বাংলা ট্রিবিউন এক্সক্লুসিভ

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রাকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৬:৪৯আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:৪৮

হাসনাত ও তাহমিদ গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা থেকে বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক সাত প্রাকাশের দেওয়া জবানবন্দিতেও হাসনাত করিম এবং তাহমিদ হাসিব খানের নাম উঠে এসেছে। হামলার পর এবং জিম্মি সংকটের অবসান হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই দুজনের সঙ্গে জঙ্গিদের কথা বলতে দেখেছেন বলেও তিনি জানান।  

আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সাত প্রাকাশ ওই রাতে (গুলশান হামলার) যা যা দেখেছেন তার বর্ণনা দিয়েছেন।

জবানবন্দিতে হাসনাত ও তাহমিদের বিষয়ে তিনি বলেছেন, ‘আমি এক হামলাকারীকে ইসলাম নিয়ে এক যুবকের সঙ্গে কথা বলতে শুনি। পরে আমি ওই যুবকের নাম জেনেছি, তিনি তাহমিদ।’

ঘটনাস্থলে হাসনাতের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমার সামনে বসা এক ব্যক্তি লাউড স্পিকারে কথা বলেছিলেন। পরে আমি জেনেছি, তিনি হাসনাত।  ফোনে তার বলা কথাগুলো আমি মনে করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমার  আবছাভাবে মনে পড়ে, কেউ একজন নির্দেশনা দিচ্ছিল। আমি একমাত্র হামলাকারীকে চলাফেরা করতে দেখি। আমি দেখি টাক মাথার এক ব্যক্তি (হাসনাত) সামনের দরজা খুলছেন। আমি ও বাকি সবাই উঠে দাঁড়াই এবং তারা আমাদের ছড়িয়ে পড়তে বলে। হঠাৎ আমি দেখি এক ব্যক্তি (হামলাকারী) তাহমিদকে পবিত্র কোরআন শরিফ দিচ্ছে। কিন্তু তাহমিদ তা নিতে অস্বীকৃতি জানান। আমি তা (কোরআন) নেওয়ার সিদ্ধান্ত নেই।’

আরও পড়ুন:

হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

‘ভাইয়েরা তাদের নিয়ে গর্বিত’

ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

‘ইয়েস, আমি বাঙালি’

মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

‘আমি নিশ্চল হয়ে গেলাম’

তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী

/এসটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
রফতানিতে বড় লক্ষ্যমাত্রা সরকারের
রফতানিতে বড় লক্ষ্যমাত্রা সরকারের
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস