মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৬:৫৪আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:৪৮

হলি আর্টিজান বেকারি

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর জিম্মিদের কাছ থেকে সব মোবাইল ফোন কেড়ে নেয় হামলাকারীরা। তবে পরে আবার জিম্মিদের ফোন রিসিভ করতে দেয়। বাইরের লোকজনের সঙ্গে কথা বলার সুযোগও দেয়। ওইদিন আর্টিজানে আটকে পড়া ভারতীয় নাগরিক সাত প্রাকাশকেও মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিয়েছিল জঙ্গিরা। তবে অনুমতি দেওয়ার আগে তারা জানতে চায়, গণমাধ্যম বা পুলিশের কারও সঙ্গে তার (সাত প্রকাশের) পরিচয় আছে কিনা।  

গুলশান হামলায় বেঁচে যাওয়া যেসব ব্যক্তি পুলিশ ও আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন, তাদেরই একজন ভারতীয় নাগরিক সাত প্রাকাশ। আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি ওই রাতে (গুলশান হামলার) যা যা দেখেছেন তার বর্ণনা তুলে ধরেছেন। তার দেওয়া জবানবন্দির একটি কপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। আদালত গত ২৬ জুলাই এই জবানবন্দি গ্রহণ করেন।

ইংরেজিতে লেখা এই জবানবন্দির এক জায়গায় সাত প্রাকাশ লিখেছেন, ‘‘তারা  আমাদের মোবাইল ফোনের কল  রিসিভ  করতে  বলে। আমি  নিজের  মোবাইল  ফোন  বন্ধ  করে ফেলি।  একজন  হামলাকারী  আমার  কাছে  জানতে  চায়,  মিডিয়ায়  কিংবা  পুলিশের কাউকে আমি  চিনি  কিনা। আমি  জবাব  দেই  ‘না’।’’

আরও পড়ুন:

হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

‘ভাইয়েরা তাদের নিয়ে গর্বিত’

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ

ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

‘ইয়েস, আমি বাঙালি’

মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

‘আমি নিশ্চল হয়ে গেলাম’

তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী

/এফএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
রফতানিতে বড় লক্ষ্যমাত্রা সরকারের
রফতানিতে বড় লক্ষ্যমাত্রা সরকারের
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস