‘ভাইয়েরা তাদের নিয়ে গর্বিত’

বাংলা ট্রিবিউন রিপার্ট
১১ আগস্ট ২০১৬, ১৭:৩৬আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:৪৪

গুলশান হামলার পাঁচ জঙ্গি গুলশানে হামলা চালানোর ঘটনায় জঙ্গিদের নিয়ে তাদের নির্দেশদাতারা যে ‘গর্বিত’ তা জানিয়ে ১ জুলাই রাতেই বার্তা পাঠানো হয়েছিল। জঙ্গিদের মোবাইলে বাংলায় এই বার্তা পাঠায় কে বা কারা। হলি আর্টিজান থেকে জীবিত বের হয়ে আসা জিম্মিদের একজন ভারতীয় নাগরিক সাত প্রাকাশ ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে এই তথ্য জানিয়েছেন। 

জঙ্গিরা তাদের কাছে আসা ‘বেশ বড়’ আকারের এই ‘অভিনন্দন বার্তা’টি জিম্মিদের পড়ে শুনিয়েছিল বলেও জানান।

সাত প্রাকাশ তার লিখিত জবানবন্দিতে জানান,  ‘তারা (হামলাকারীরা) মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ব্যবহার করেছিল। তারা মোবাইল থেকে খবর পড়ে হাসছিল এবং জোরে জোরে বলছিল, ‘তারা আমাদের সন্ত্রাসী বলছিল, এখন আমাদের জঙ্গি বলছে। আগামীকাল আমাদের কী বলবে তারা জানেই না’।

তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে তারা (হামলাকারীরা) আমাদের বাংলায় একটি বার্তা (মেসেজ) পড়ে শোনায়। তাদের কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানিয়ে এ বার্তা পাঠানো হয়। বার্তাটি অনেক দীর্ঘ ছিল। সবটা আমার মনে নেই। তবে আমার মনে আছে এতে বলা হয়েছে, তারা খুব বড় কাজ করেছে, এ জন্য তাদের ভাইয়েরা তাদের (হামলাকারীদের) নিয়ে গর্বিত।’

/এফএস/এপিএইচ/

আরও পড়ুন:

গুলশান হামলায় বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক সাত প্রকাশের জবানবন্দি

 হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ

ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

‘ইয়েস, আমি বাঙালি’

মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

‘আমি নিশ্চল হয়ে গেলাম’

তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
রফতানিতে বড় লক্ষ্যমাত্রা সরকারের
রফতানিতে বড় লক্ষ্যমাত্রা সরকারের
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি হবে দুই মাসে, কমবে হয়রানি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস