‘পদ্মা সেতু বাংলাদেশ-ভারতের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ০০:১২আপডেট : ২৫ জুন ২০২২, ০৪:৫৭

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ভারত। শুক্রবার (২৪ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুগান্তকারী পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপ্তিতে বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারত সরকার ও দেশটির জনগণের শুভেচ্ছা ও অভিনন্দন। 

প্রতীক্ষিত এই সেতু প্রকল্পের কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশ যখন একাই প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমরা পাশে ছিলাম।’ 

 এই সেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগকে আরও সহজ করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পদ্মা সেতু কেবল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন করবে না। বরং ভারত ও আমাদের অভিন্ন উপ-অঞ্চলকে সংযুক্ত করবে এবং ব্যবসার সম্প্রসারণে সহায়ক হবে।’ 

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে পদ্মা সেতুর উদ্বোধনে ভারতের জনগণ আবারও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়।

/আরটি/টিটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী