‘স্বাধীনতার পরে আরেকটি বিজয় পদ্মা সেতু’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১১:০৩আপডেট : ২৫ জুন ২০২২, ১১:০৩

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। দেশ স্বাধীনের কয়েক বছরের মধ্যে আমরা ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এরপর শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। সবাইকে ঐক্যবদ্ধ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর শুরু হয় মানুষের আর্থ-সামাজিক মুক্তির সংগ্রাম। ইতোমধ্যে গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা করেছি আমরা। 

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে সারা দেশে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতার অন্যতম নিদর্শন আজকের পদ্মা সেতু। স্বাধীনতার পরে এটি আমাদের আরেকটি বিজয়, অনন্য বিজয়। আমাদের মতো একটি অনুন্নত দেশের প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিয়েছিলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবো, তখন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। অনেকে সমালোচনা করেছিল। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করেছিল। কিন্তু শেখ হাসিনা তার ঘোষণায় অটল ছিলেন। সেদিন বঙ্গবন্ধু যেমন তার ঘোষণায় অটল ছিলেন, স্বাধীনতার মধ্য দিয়ে সফল হয়েছেন; তেমনি শেখ হাসিনাও তার কথায় অটল ছিলেন, পদ্মা সেতু তৈরি করে তার ঘোষণা সফলভাবে বাস্তবায়ন করেছেন। সারা বিশ্বকে তিনি দেখিয়ে দিলেন আমরাও পারি।

শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে এসব কথা বলেন তিনি।

এদিকে, সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এখন সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।

/এএম/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ