কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

রক্তিম দাশ, কলকাতা
২৫ জুন ২০২২, ২০:০৫আপডেট : ২৫ জুন ২০২২, ২০:০৬

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার সকালে উপ-হাইকমিশন প্রাঙ্গনের বাংলাদেশ গ্যালারিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ করেন বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সেলর (কনস্যুলার) মো. বশির উদ্দিন।

পদ্মা সেতুর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর বাংলাদেশ থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হয়।

উপ-হাইকমিশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পাওয়া শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. পবিত্র সরকার, সাংবাদিক ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রীস্নেহশীষ সুর, চলচ্চিত্র পরিচালক ও ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর সভাপতি শ্রী গৌতম ঘোষ।

অনুষ্ঠানে সমাপনী  বক্তব্য রাখেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

অনুষ্ঠানের আলোচনা পর্বে অতিথিরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশকে বিশ্বসভায় উচ্চতর মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

সমাপনী বক্তব্যে উপ-হাইকমিশনার পদ্মা সেতুর সফল নির্মাণের পাশাপাশি বাংলাদেশ সরকারের চলমান অন্যান্য মেগা প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে তিনি এ লক্ষ্য বাস্তবায়নে উপ-হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহায়তা কামনা করেন।

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে এবং পৌর কর্পোরেশনের সৌজন্যে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজ্ঞাপনের বিলবোর্ডে ২৪ জুন থেকে পদ্মা সেতুর উদ্বোধন সংক্রান্ত ছবি ও তথ্য প্রদর্শন করা হয়।

ব্যাপক প্রচারণার কারণে কলকাতা তথা পশ্চিমবঙ্গের জনগণের পদ্মা সেতু সম্পর্কে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। তারা এই ঐতিহাসিক অর্জনের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশিদের অভিনন্দন জানাচ্ছেন।

/এমপি/
সম্পর্কিত
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
মোদিকে তোপ রাহুলের
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
সর্বশেষ খবর
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের