রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৮:৩৮আপডেট : ০৬ জুন ২০২৬, ০৮:৩৮

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) বিকালে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এবং তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছানোর পর বিকাল ৪টার দিকে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।

পরে হাকান ফিদান ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতাল পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। পরে সন্ধ্যায় কক্সবাজার ত্যাগ করেন।

সফরকালে প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ দূত হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‌্যাব-১৫সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে সফরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সফরের অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

/এমএএ/
সম্পর্কিত
মিয়ানমার থেকে গুলি খেয়ে আসা রোহিঙ্গা যুবককে হাসপাতালে নিলো বিজিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের যা নিয়ে আলোচনা হলো
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো দুলালের পরিবার পেলো সহায়তা
যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো দুলালের পরিবার পেলো সহায়তা
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র