প্রেমিকের কথায় ঘর ছেড়ে জীবন শেষ

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১৮:২২আপডেট : ০৯ জুন ২০২৬, ১৮:৩২

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে লক্ষ্মী রানী (৩৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার প্রেমিক স্বপন অধিকারীকে (৩৮) আটক করেছে পুলিশ। প্রেমিকের কথায় স্বামীর ঘর ছেড়ে টাঙ্গাইল থেকে ধামরাইয়ে এসেছিলেন ওই নারী। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা এবং বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারীও টাঙ্গাইলের সখিপুর উপজেলার রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বপন অধিকারীর সঙ্গে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রানী। তারা কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে অবস্থান করেন। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে স্বপন কৌশলে তাকে ঘরে রেখে পালিয়ে যান। মঙ্গলবার ভোরে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়।

পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য রয়েছে। এ কারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‌‘মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আবাসিক হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর 
দুই দিন ধরে বন্ধ দরজা, রাজধানীতে বাসায় তরুণীর অর্ধগলিত মরদেহ
কক্সবাজারে ডোবায় শিশুর লাশ, পুলিশ বলছে ধর্ষণের পর হত্যা
সর্বশেষ খবর
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি