হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু: দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৬, ২২:০১আপডেট : ১৫ জুন ২০২৬, ২২:০১

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ‘জাহাজ চলাচল শুরু হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শুক্রবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা ঘোষণা করার পর ট্রাম্প এই দাবি করলেন। এই চুক্তির মূল লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটানো।

যদিও এই চুক্তির কোনও আনুষ্ঠানিক অনুলিপি এখনও প্রকাশ করা হয়নি, তবে উভয় পক্ষই জানিয়েছে যে প্রাথমিক সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। তবে আরও জটিল ও স্থায়ী বিষয়গুলো, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, আঞ্চলিক মিত্রদের প্রতি তেহরানের সমর্থন, অবমুক্ত করা ইরানি সম্পদ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো আগামী ৬০ দিনের একটি আলোচনা বা সমঝোতা মেয়াদে নিষ্পত্তি করা হবে বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে, যার মধ্যে অনেকগুলোই তেলে ভরপুর।”

তিনি আরও বলেন, জাহাজগুলো ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া দক্ষিণাঞ্চলীয় নৌপথ ধরে অগ্রসর হচ্ছে, যা সম্পূর্ণরূপে নিরাপদ, সুরক্ষিত এবং অক্ষত অবস্থায় রয়েছে।

ওমানের জলসীমার এই রুটটি মূলত সাগরে পুঁতে রাখা মাইনের কারণে বেশ উদ্বেগের কারণ ছিল। ট্রাম্প বলেন, সেখানে চলাচলের জন্য অন্যান্য আরও রুটও রয়েছে!!!

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার প্রকাশিত মার্কিন সামরিক বাহিনীর এক সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর চলমান মার্কিন নৌ অবরোধ শুক্রবারের নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পর্যন্ত বহাল থাকবে।

সেই সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর সামরিক অবরোধ কার্যকর রয়েছে, যা এই বন্দরগুলোতে সব ধরনের জাহাজের প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করছে। সুনির্দিষ্ট ও স্পষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ এটি অতিক্রম করার চেষ্টা করবেন না।

সূত্র: আল জাজিরা

 

/এএ/
সম্পর্কিত
ইরান-মার্কিন সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ দফা প্রকাশ করলো অ্যাক্সিওস
টেক্সাসে ঘুর্ণিঝড় ‘আর্থার’-এর আঘাত, বন্যার শঙ্কা
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
সর্বশেষ খবর
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
টিভিতে আজকের খেলা (১৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা