প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়নের নাম, সংসদে আলোচনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ২২:২৭আপডেট : ১৫ জুন ২০২৬, ২২:২৭

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা শফিকুল ইসলাম জাতীয় সংসদে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার এলাকার তিনটি ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করছেন। যার দুটির নাম পরিবর্তন করা হয়েছে তার নিজের ছেলেদের নামে, আরেকটির নাম পরিবারের সদস্যের নামে পরিবর্তন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম বৈঠকে সম্পূরক বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে শফিকুল ইসলাম এই অভিযোগ করেন। তবে পরে অভিযোগ অস্বীকার করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকার দুটি উপজেলায় কয়েকটি ইউনিয়ন রয়েছে। সেখানে ওনার পরিবারের সদস্যের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

জামাতের এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠান করতে অনাগ্রহ দেখাচ্ছেন, যেটাকে আমরা সবাই ইতিবাচকভাবে নিচ্ছি। অন্যদের সেটি ফলো করার কথা হলেও, তা হচ্ছে না।

পরে সংসদে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনি এলাকা মোকামতলার দূরবর্তী দুইটি ইউনিয়ন সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন। এই দুইটি ইউনিয়ন অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা সীমান্তে, সেই কারণে সৈয়দপুরের সঙ্গে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছে সীমান্ত ইউনিয়ন।

তিনি আরও বলেন, আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী ইউনিয়ন। যেটি গাইবান্ধার একদম কাছে, অনেক দূরে হওয়ায় যে কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন।

এ সময় তিনি দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নামে যে সব স্থান রয়েছে, সেগুলোরও উদাহরণ টানেন সংসদে।

জামায়াতের সংসদ সদস্যের উদ্দেশে মীর শাহে আলম বলেন, এরকম সীমান্ত ও দিগন্ত নামকরণ বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেনও এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়ালেন।

তিনি বলেন, ভাগ্যিস উনি বিজিবির ব্যাংক সীমান্ত ব্যাংক, গুলশানের দিগন্ত টাওয়ার, দিগন্ত টিভি, রেলের সীমান্ত এক্সপ্রেস- এসবকে আমার বলেন নাই।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, মিরাক্যালি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত ও মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকতো সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করার, তাহলে তো আমি প্রশাসনকে বলতাম মীর সীমান্ত ও মীর দিগন্ত রাখার। কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নেই।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
সর্বশেষ খবর
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা