ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৭:২৫আপডেট : ০৩ জুন ২০২৬, ১৭:৪১

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নেপাল এগিয়ে গেলেও যোগ করা সময়ে ঋতুপর্ণা চাকমার অলিম্পিক গোলে সমতায় ফিরেছে দুবারের চ্যাম্পিয়নরা। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে নেপাল।

ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় তারা। দীপা শাহির নেওয়া সেটপিস থেকে বল গোলকিপার মিলি আক্তারের হাত ছুঁয়ে আসে। এরপর এক ডিফেন্ডারও ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা গীতা রানার শট ডিফেন্ডারদের ওপর দিয়ে জালে জড়িয়ে যায়।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল নেপাল। প্রীতি রাইয়ের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট মিলির হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।

৪২তম মিনিটে নেপালের আরও একটি আক্রমণ থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়। তবে রেনুকা নাগরকোটির হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে অলিম্পিক গোল থেকে সমতায় ফেরে বাংলাদেশ। ঋতুপর্ণার কর্নার থেকে নেওয়া বাঁ পায়ের শট সরাসরি গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। এরপর বাংলাদেশ আক্রমণের ধার বাড়ালেও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

এর আগে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

রক্ষণভাগে ফিরেছেন আফঈদা খন্দকার। পারফরম্যান্সের ঘাটতির কারণে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছিল সুরমা জান্নাতকে। তবে ভারত ম্যাচের চাপ সামলাতে না পারার কারণে কোচ পিটার বাটলার আবারও আস্থা রেখেছেন আফঈদার ওপর।

এ ছাড়া একাদশে ফিরেছেন সুরভী আকন্দ প্রীতি ও উমেহলা মারমা। গত দুটি সাফ চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা খেলোয়াড় মনিকা চাকমা পারফরম্যান্সে ভাটা থাকায় জায়গা হারিয়েছেন। একই কারণে একাদশের বাইরে রয়েছেন শামসুন্নাহার জুনিয়রও।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ
‘এই হার আমাদের প্রাপ্য ছিল না’, কোচ পিটার বাটলার 
সর্বশেষ খবর
নাঈম হাসানকে হেনস্তা: ক্ষুব্ধ বিসিবি ও কোয়াব
নাঈম হাসানকে হেনস্তা: ক্ষুব্ধ বিসিবি ও কোয়াব
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করলো হাইকমিশন
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করলো হাইকমিশন
এনসিপির ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ
এনসিপির ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ
কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প