নাঈম হাসানকে হেনস্তা: ক্ষুব্ধ বিসিবি ও কোয়াব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ১৫:৫৬আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:৫৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসান চট্টগ্রামের পুলিশের হাতে শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব। 

শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন আচরণের খবর পেয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, ‘বোর্ড এই অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং তাৎক্ষণিক মনোযোগ দাবি করে।’

ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বিসিবি দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে বোর্ড জানিয়েছে, তারা নাঈম ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সঙ্গেও কাজ করছে।

অন্যদিকে, কোয়াবও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘দেশের যেকোনো নাগরিকের জন্যই এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য।’

সতীর্থের সঙ্গে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদও।

/এফআইআর/
সম্পর্কিত
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
সর্বশেষ খবর
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি