মদনে নৌকাডুবিতে নিহতদের দাফন সম্পন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ০৯:২৪আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৩:১৩

মদনে নৌকাডুবিতে নিহতদের দাফন সম্পন্ন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা হাওরে নৌকাডুবিতে নিহত ১৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টায় ময়মনসিংহ সদরের কোনাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমানসহ ৯ জনকে দাফন করা হয়। বাকি ৮ জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় আশপাশের এলাকার হাজারও মানুষ অংশ নেন। রাত থেকেই বিভিন্ন এলাকার মানুষ মৃতদেহ দেখার জন্য চরাঞ্চলে ছুটে আসেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় এলাকাবাসী আবুল বাশার বলেন, মুহতামিম মাওলানা মাহফুজুর রহমানের মৃত্যুতে আলেম সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে তার মাধ্যমে এলাকায় হাফেজ ও আলেম তৈরি হয়েছে।

মদনে নৌকাডুবিতে নিহতদের দাফন সম্পন্ন এদিকে কোনাপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক হাফেজ রাকিবুল হাসান এখনও নিখোঁজ আছেন। তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পুত্রের মৃতদেহ না পেয়ে বৃদ্ধা মায়ের আহাজারি থামছে না কিছুতেই।

my3 রাকিবুলের মা রাবেয়া বেগম বলেন, এই জীবনে কী আর আমার ছেলের লাশ দেখে যেতে পারবো না। সবার লাশ বাড়িতে আসলেও আমার ছেলে রাকিবুলের লাশ কেন আসলো না। রাকিবুলের লাশ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তার বোন মরিয়ম বেগম।

মদনে নৌকাডুবিতে নিহতদের দাফন সম্পন্ন উল্লেখ্য, বুধবার দুপুরে মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ইঞ্জিন চালিত নৌকাডুবিতে ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া ও চরখরিচা গ্রামের ১৭ জন মারা যান।

আরও পড়ুন:
নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৮

নৌকাডুবিতে নিহত ১৭ জনই ছিলেন একই মাদ্রাসার ছাত্র-শিক্ষক

নেত্রকোনায় নৌকাডুবিতে প্রাণ গেলো ময়মনসিংহের একই পরিবারের ৮ জনের

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস