ঘন চুলের জন্য যেভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল

দূষণ, নিয়মিত চুলের যত্ন না নেওয়াসহ নানা কারণে ঝরে পড়তে পারে চুল। এছাড়া চুলের বৃদ্ধি কমে যাওয়া, ঔজ্বল্য হারিয়ে ফেলাও সাধারণ সমস্যা। এসব সমস্যার সমাধান করতে পারে ক্যাস্টর অয়েল।

লাইফস্টাইল ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৮

কীভাবে কাজ করে ক্যাস্টর অয়েল
ক্যাস্টর বিনস থেকে তৈরি হয় ক্যাস্টর অয়েল। ফ্যাকাশে হলুদ রঙের এই তেল যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি চুলের বৃদ্ধি ঘটায়, সেই সঙ্গে মাথার ত্বকের চিকিৎসায়ও কাজে আসে। চুলের আর্দ্রতা বজায় রাখে ক্যাস্টর অয়েল। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল চুলে পুষ্টি সরবরাহ এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

ব্যবহার পদ্ধতি

  • ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ভালো করে ম্যাসাজ করুন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। ১৫-২০ মিনিট তেল রেখে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পর ভালো করে চুল শুকিয়ে নেবেন। চুল পড়া বন্ধ হবে নিয়মিত ব্যবহার করলে।
  • নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েল সাহায্য করে। ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ আমন্ড তেল ও ২ টেবিল চামচ তিলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।
  • সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েলের সঙ্গে ৫-৬ টি জবা ফুলের পাপড়ি ভালো করে মেশান। ১০ সেকেন্ডের মতো গরম করুন মিশ্রণটি, তারপর ভালো করে ম্যাসাজ করুন চুলে। গরম তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। চুল বাড়বে দ্রুত।
  • আধা কাপ অ্যালোভেরা জেল, ২ চা চামচ ক্যাস্টর অয়েল, ১ চা চামচ পুদিনা পাতা গুঁড়ো ও ২ চা চামচ মেথি গুঁড়ো একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান এটি। ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর কম ক্ষারযুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

তথ্য- বোল্ডস্কাই ম্যাগাজিন  

/এনএ/
সম্পর্কিত
হাঁটু ও কনুইয়ে কালচে ছোপ দূর করুন ঘরোয়া যত্নে
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
সর্বশেষ খবর
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার