দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৪

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ’৯১ সালের পর থেকে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে  ডেফট গ্রুপের পরিচালক মো. মাইদুল ইসলাম টেক্কা  জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে কাদের এসব কথা করেন।

জিএম কাদের বলেন,  ‘কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আর কিছু মানুষ সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছে না। শুধু বৈষম্যের প্রতিবাদেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু  দুর্নীতি আর দলীয়করণের কারণে বৈষম্য কমছে না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘অনেকেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি-টিম মনে করতে পারে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।’

জাতীয় পার্টির দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ্য করে তিনি বলেন,  ‘জাতীয় পার্টিই এখন নতুন প্রজন্মের সামনে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগে কেউ যেতে পারছে না। নতুনদের জায়গা দেওয়ার মতো স্থান নেই আওয়ামী লীগে। আবার মামলা-হামলার কারণে অনেকেই বিএনপিতে যেতে পারছে না। কিন্তু জাতীয় পার্টি নিরাপদ রাজনৈতিক সংগঠন। যারা ইতিবাচক রাজনীতি করতে চাচ্ছেন, তাদের জন্য জাতীয় পার্টি একটি আদর্শ সংগঠন।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, দফতর সম্পাদক এমএ রাজ্জাকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি