বসুরহাট পৌর এলাকায় সোমবার ১৪৪ ধারা জারি

নোয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৪

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার বসুরহাটে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুরো পৌরসভা এলাকায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় সব ধরনের সভা-সমাবেশ এই এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এই দুই জন প্রতিনিধির ডাকা এর আগের কর্মসূচিকে ঘিরে গত শুক্রবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একইদিনে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে জেলা কমিটি অব্যাহতি দেয় ও বহিষ্কারের সুপারিশ করে। পরে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা না করা নিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে চাপান-উতোড় চলছে।

/টিএন/ 
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি