খাশোগি হত্যার প্রতিবেদন প্রকাশের আগে বাইডেন-সৌদি বাদশাহ ফোনালাপ

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৯

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তাদের প্রথম ফোনালাপ অনুষ্ঠিত হলো যখন সৌদি আরবের ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এই প্রতিবেদনে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হতে পারে।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। অবশ্য যুবরাজ এই হত্যায় তার সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তদন্তে তিনি অভিযুক্ত।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশদাতা। তদন্ত সংশ্লিষ্ট অন্তত ৪ জন কর্মকর্তা নাম প্রকাশ না করার এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বাইডেন ও সৌদি বাদশাহের এই ফোনালাপ ২০১৮ সালে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন প্রতিবেদনের বিষয়ে আলোচনা হিসেবে দেখা হচ্ছে। যেমনটি ধারণা করা হচ্ছে, প্রতিবেদনে যদি যুবরাজকে দায়ী করা হয় তাহলে সৌদি-মার্কিন সম্পর্কে টানাপড়েন তৈরি করতে পারে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক অনেক গভীর হয়েছিল যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হিসেবে বিবেচনা করা হয় সৌদি আরবকে।

ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন ও সৌদি বাদশাহ ইরান সমর্থিত গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় সহযোগিতায় মার্কিন প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বজনীন মানবাধিকার ও আইনে শাসন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বাইডেন ও সালমান উভয় দেশের সম্পর্কের গভীরতা এবং মধ্যপ্রাচ্যে ইরানের কর্মকাণ্ড ও সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি ইরানি সহযোগিতা বন্ধের বিষয় নিয়ে আলোচনা করেছেন।

/এএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী