কালো পতাকা মিছিলে মুজাক্কিরকে স্মরণ, হত্যাকারীদের বিচার দাবি

নোয়াখালী প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১৮:৫৭আপডেট : ০১ মার্চ ২০২১, ১৮:৫৭

সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কালো পতাকা মিছিল করেছেন নোয়াখালীর গণমাধ্যমকর্মীরা।

সোমবার (১ মার্চ) বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। জেলার গণমাধ্যমকর্মীরা ওই  কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করে সাংবাদিক মুজাক্কিরের খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। মিছিলটি মাইজদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত গণমাধ্যমকর্মীরা মুজাক্কির হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার চাপরাশির হাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির’সহ ৬/৭ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪৪ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার