রাজশাহী বিভাগীয় সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি

রাজশাহী প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২১:১০ আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:১০

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু ও শেষে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঞ্চের সামনে বসা এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি তোলা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরুর পরপরই সমাবেশস্থলে মঞ্চের সামনে নারীদের জন্য নির্ধারিত স্থানে বসা নিয়ে সিরাজগঞ্জের কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা বাড়ে। তবে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে। পরে আবারও সমাবেশে নেতাদের বক্তব্য শুরু হয়। অনুষ্ঠানের শেষ বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার বক্তব্য শেষে ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে ছবি তুলতে যান বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। এ সময় মঞ্চে প্রথম অবস্থায় ব্যাপক ধস্তাধস্তি হয়। পরে হাতাহাতি শুরু হয়। বিএনপির সিনিয়র নেতারা দীর্ঘক্ষণ ধরে সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হয় মঙ্গলবার (২ মার্চ) বেলা ৩টায়। নগরীর পাঠানপাড়াস্থ মাদ্রাসা ময়দানের পাশে নাইস কনভেনশন সেন্টারে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গণতন্ত্র ফিরে আসবে রাজপথে আন্দোলনের মাধ্যমে।’ নেতাকর্মীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান মিলনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে অংশ নেওয়া তাবিথ আউয়াল, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

ইশরাক হোসেন বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে আনতে আজ আমরা স্বাধীনতার ৫০ বছরে আন্দোলনের বার্তা নিয়ে এসেছি।’

বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠুভাবে হবে না উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশিদ বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী কয়েক হাজার ভোট পায়, আর বিএনপি প্রার্থী পায় মাত্র ৯৮ ভোট। এটি কি আদৌ সম্ভব? মানুষ বোঝে। কাজেই এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়।’

এদিকে, রাজশাহী থেকে সব রুটের সাময়িক বন্ধ থাকা বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
ইন্দোনেশিয়াকে ৩-০ গোলে হারাতে পারলে দারুণ হবে, কিন্তু...
ইন্দোনেশিয়াকে ৩-০ গোলে হারাতে পারলে দারুণ হবে, কিন্তু...
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত