ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২৩:১২আপডেট : ০২ মার্চ ২০২১, ২৩:১২

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক মো. সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মঙ্গলবার (২ মার্চ) দুপুরে মামলাটি দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ভিকটিমকে মঙ্গলবার বিকালে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল হাসানের আদালতে জবানবন্দি রেকর্ড করার জন্য তোলা হয়েছে।

মামলার এজাহারে ভিকটিমের পিতা অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানা তার মেয়েকে ফেল করিয়ে দেওয়া ও নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে।

এদিকে ছাত্রীর ওপর শিক্ষকের এ ধরনের যৌন হয়রানি কোনোভাবে গ্রহণযোগ্য উল্লেখ করে দ্রুত তাকে গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা সোমবার এক বিবৃতিতে এই দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হানিফ বলেন, ‘আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন