করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ১৯:৩১আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে করোনা মহামারিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’ বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বুধবার (৩ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সমাজের সর্বস্তরের জনগণ তথা স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলকে কাজে লাগিয়ে সময়োচিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।’

বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে সফল প্রত্যাবাসনে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।’

কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হওয়ায় অস্ট্রেলীয় দূত বাংলাদেশের প্রশংসা করেন। ‘টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকেও এগুনো’—অস্ট্রেলীয় দূতের এই বক্তব্যের উদ্ধৃতি দেন প্রেস সচিব।

বৈঠকে জেরেমি ব্রুয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেন, অন্যান্য বিদেশি কূটনীতিকের সঙ্গে তিনি নিজেও ঢাকায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। অর্থনৈতিক অগ্রগতি এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে অস্ট্রেলীয় দূত বলেন, ‘তারা অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহী।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় যেসব দেশ বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম।’

অস্ট্রেলিয়ার দূত জাহাজযোগে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠেয় সমুদ্রযাত্রায় অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেন।

ব্রুয়ার প্রধানমন্ত্রীকে আরও অবহিত করেন যে অস্ট্রেলীয় ক্রিকেট দল টি-২০ সিরিজ খেলতে এই বছর বাংলাদেশ সফর করবে। তিনি বাংলাদেশের ক্রিকেটেরও প্রশংসা করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ তার ক্রিকেটের উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে সাহায্য পেয়েছে।’

/এমএইচবি/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি