কাদের মির্জাকে গ্রেফতারের দাবি কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের

নোয়াখালী প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১৭:৩৭আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৭:৩৭

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে গ্রেফতারের দাবি জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১৩ মার্চ) দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর নিষ্ঠুর ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ গত ৯ মার্চ তারিখের প্রতিবাদ সভায় মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শ্রমিকলীগ কর্মী আলাউদ্দিনের নৃশংস হত্যার মাস্টারমাইন্ড খুনি মির্জাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

এতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তি দাবি করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আ.লীগের সভাপতি নুরনবী চৌধুরী গণমাধ্যম কর্মীদের প্রেস বিজ্ঞপ্তি প্রেরণের বিষয়টি নিশ্চিত করে আরও বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন বর্তমানে গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার