আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ শুরু করছে ইউরোপ

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২১, ০৭:৩০আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৭:৩০
image

ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাকে নিরাপদ ও কার্যকর বলে সিদ্ধান্ত দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ দেশগুলো আবারও এই টিকা প্রয়োগ শুরু করেছে।  রক্ত জমাট বাধার শঙ্কায় ইইউ-এর ১৩টি দেশ এই টিকা প্রয়োগ বাতিল করে। পরে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) টিকাটি পরীক্ষা করে দেখতে পায় এর সঙ্গে রক্তে জমাট বাধার ঝুঁকির কোনও সম্ভাবনা নাই। পরে  জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন জানিয়েছে তারা টিকাটি আবারও প্রয়োগ শুরু করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। টিকা নিলে রক্ত জমাট বাঁধছে- এমন অভিযোগের পর সতর্কতার অংশ হিসেবে বেশকিছু দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা কর্মসূচি স্থগিত করে। তবে অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিগুলো জোর দিয়ে বলেছে- এই টিকাটি নিরাপদ। রক্ত জমাট হওয়া নিয়ে যা বলা হচ্ছে, তার সঙ্গে এই টিকা নেওয়ার কোনও সম্পর্ক নেই।

তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি সিদ্ধান্ত দেওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে এই টিকাটি কখন আর কিভাবে প্রয়োগ আবারও শুরু হবে। ইতোমধ্যে সুইডেন জানিয়েছে, সিদ্ধান্ত নিতে তাদের আরও কিছু দিন সময় লাগবে।

ইউরোপীয় দেশগুলো অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বাতিল করলে অঞ্চলটিতে টিকাদানের গতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। ইতোমধ্যেই সরবরাহ ঘাটতির কারণে অঞ্চলটিতে টিকাদান বিঘ্নিত হচ্ছে।  

ইএমএ’র নির্বাহী পরিচালক এমার কুক এক সংবাদ সম্মেলনে বলেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। কোভিড-১৯ এর বিরুদ্ধে এটি গ্রহণে ঝুঁকির চেয়ে উপকার বেশি। তিনি জানান, ইএমএ’র মেডিসিন্স নিরাপত্তা বিশেষজ্ঞরা পর্যালোচনার পর বলেছেন, রক্তে জমাট বাঁধার ঝুঁকির সঙ্গে ভ্যাকসিনটির কোনও সম্পর্ক নেই। কিন্তু ভ্যাকসিন ও জমাট বাঁধার সঙ্গে যোগসূত্র না থাকার বিষয়টি একেবারে বাতিল করতে পারছে না। অল্প কয়েকটি বিরল ও অস্বাভাবিক ক্ষেত্রে গুরুতর রক্তে জমাট বাঁধার ঘটনা পাওয়া গেছে।

এমার কুক আরও জানান, তাই কমিটির পক্ষ থেকে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এই ঝুঁকির বিষয়টি যাতে পণ্যের তথ্যে যুক্ত করা হয়।

/জেজে/
সম্পর্কিত
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, তীব্র গরমে পুড়ছে ইউরোপের সাড়ে ৯ কোটি মানুষ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বেগম রোকেয়া পদকের আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বেগম রোকেয়া পদকের আবেদন ৩১ জুলাই পর্যন্ত
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ