ভারতে ভয়াবহ ছত্রাকের সন্ধান, নতুন মহামারির আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২১, ০৯:৩৭আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৩:৫০
image

বিশ্ব এখনও বাস করছে করোনাভাইরাসের মহামারির মধ্যে। বিভিন্ন দেশে দৈনিক সংক্রমণও বাড়ছে নতুন করে। আর এসবের মধ্যেই বিজ্ঞানীরা ভারতের একটি দুর্গম সমুদ্র তীরে মারাত্মক একটি ছত্রাকের সন্ধান পেয়েছেন। একাধিক ওষুধ প্রতিরোধী এই ছত্রাকের (সুপারবাগ) কারণে পরবর্তী প্রাণঘাতী মহামারি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ক্যানডিডা অরিস বা সি. অরিস নামের এই ছত্রাকটির সন্ধান মিলেছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপে। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সুপারবাগ আবিষ্কারের গবেষণাটি গত ১৬ মার্চ এমবায়ো জার্নালে প্রকাশ হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ড. অনুরাধা চৌধুরীর নেতৃত্বে এক দল গবেষক বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপের আটটি প্রাকৃতিক স্থান থেকে সংগ্রহ করা ৪৮টি নমুনা পরীক্ষা করে এই সুপারবাগের সন্ধান পেয়েছেন। গবেষক দল দুটি স্থানের নমুনায় সি. অরিসের সন্ধান পেয়েছেন। এর একটি স্থানে মানুষের চলাচল কম হলেও অপর একটি স্থানে মানুষের সমাগম রয়েছে। গবেষকরা বলছেন এটি মহামারি হয়ে ওঠার যথাযথ পরিস্থিতি রয়েছে। আর মহামারি হয়ে উঠলে বিশ্বজুড়ে ১ বছরেই প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

গবেষক দলের প্রধান ড. অনুরাধা চৌধুরী জানান, সমুদ্র তীরে পাওয়া সি. অরিস একাধিক ওষুধ প্রতিরোধে সক্ষম। এছাড়া হাসপাতালে যে ধরনের সি. অরিস দেখা যায় তার সঙ্গে জলাভূমিতে পাওয়া ছত্রাকের মিল রয়েছে। গবেষকরা দেখেছে, লবণাক্ত এলাকায় যেসব সি. অরিস পাওয়া গেছে তা একাধিক ওষুধ প্রতিরোধে সক্ষম এবং বেশি তাপমাত্রায় খুব ধীর গতিতে বাড়ে।

সুপারবাগ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সি. অরিস ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করার আগে কয়েক দিন পর্যন্ত ত্বকে থাকতে পারে। একবার রক্তে প্রবেশের পর এটি মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। আর এ থেকে পচন হতে পারে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে সুপারবাগ রক্তে মারাত্মক সংক্রমণের কারণ হতে পারে। বিশেষ করে যাদের মূত্রনিষ্কাশন যন্ত্র কিংবা শ্বাসপ্রশ্বাসের যন্ত্র ব্যবহারের দরকার পড়ে তাদের ক্ষেত্রে সুপারবাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

উল্লেখ্য, ২০০৯ সালে জাপানে প্রথম ‘সি অরিস’র অস্তিত্ব মেলে। পরবর্তীতে ব্রিটেন-সহ কয়েকটি দেশের সমুদ্র তীরবর্তী এলাকায় গবেষকেরা এর খোঁজ পেলেও ভারতে এই প্রথম দেখা গেল ‘সি অরিস’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির
কী, কেন, কীভাবেবাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা: কেন বাড়ছে ভারতের উদ্বেগ
সর্বশেষ খবর
এমপি হওয়ার পর আপনার সফটওয়্যার মাথাটা কি ধ্বংস হয়ে গেলো, এখনও নির্যাতিত হচ্ছি
এমপি হওয়ার পর আপনার সফটওয়্যার মাথাটা কি ধ্বংস হয়ে গেলো, এখনও নির্যাতিত হচ্ছি
সরকারি বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ এলাকায়
সরকারি বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ এলাকায়
এবার হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন
এবার হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন
রফতানি খাত কীভাবে ঘুরে দাঁড়াবে
রফতানি খাত কীভাবে ঘুরে দাঁড়াবে
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ