ছিনতাইকারী ধরার অভিযানে পুলিশ সদস্যকে গলা কেটে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মার্চ ২০২১, ০৮:৩৪আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৮:৩৪

চট্টগ্রাম মহানগরীতে ছিনতাইকারী ধরার অভিযানে নামা এক পুলিশ সদস্যকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি সংলগ্ন দাশপাড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

আটক দুই ছিনতাইকারী হলো- ইমাম হোসেন ইমন (৩৫) ও আরাফাত হোসেন সুমন (৩৪)।

জহির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, নগরীতে সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা বের হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অকবরশাহ থানা পুলিশের একাধিক টিম তাদের অভিযানে বের হয়। এক পর্যায়ে থানা পুলিশের একটি টিম আকবর শাহ মোড়ে ছিনতাইকারীদের বহনকারী অটোরিকশা শনাক্ত করে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা উত্তর কাট্টলীর দিকে চলে যায়। সেখানে দাশপাড়া এলাকায় সুভাষ দাশের গ্যারেজের কাছে ছিনতাইকারীদের দেখে এসআই সুবল দুই জনকে ধরে ফেলে। এরপর ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে তাকে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পেছনে পেছনে আসা পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে দুই ছিনতাইকারীর পায়ে গুলি লাগে। তাদের দুই জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই সুবল কুমার দাশ, মো. ইসমাইল ও এএসআই নিখিল চন্দ্র। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব শ্রেণির মানুষের প্রতিচ্ছবি বাজেটে প্রতিফলিত হয়েছে: রাশেদ আল মাহমুদ
সব শ্রেণির মানুষের প্রতিচ্ছবি বাজেটে প্রতিফলিত হয়েছে: রাশেদ আল মাহমুদ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড
বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর
বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর
হরমুজ এখনও সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে: আরাঘচি
হরমুজ এখনও সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে: আরাঘচি
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক