বাস-মাইক্রো-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৭

রাজশাহী প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ১৬:০৪ আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৯:৫৪
রাজশাহীর কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষের পর আগুনের ঘটনা ঘটেছে। এতে মোট ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

বাস-মাইক্রো-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৭ বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।’

বাস-মাইক্রো-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৭ তিনি আরও জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী সিএনজি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও সিএনজি রাজশাহীর কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ১১ মারা যান। এছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে ছয় জন মারা যান। সব মিলিয়ে ১৭ জন নিহত হয়েছেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় সাধন চন্দ্রের জামিন চেম্বার আদালতে বহাল
দুই মামলায় সাধন চন্দ্রের জামিন চেম্বার আদালতে বহাল
তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরম? এর পেছনে আছে মনের খেলাও
তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরম? এর পেছনে আছে মনের খেলাও
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও