অর্ধেক আসন ফাঁকা রেখে পরিচালিত হবে ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ০৯:৫২আপডেট : ৩০ মার্চ ২০২১, ০৯:৫২

করোনা সংক্রমণ রোধে  অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি দু’টি আসনের একটি ফাঁকা রাখা হবে। আগামী ১ এপ্রিল থেকে সব ট্রেনে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এরইমধ্যে সব রেলস্টেশনে ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। রেলওয়ে সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেন।

আগাম টিকিট বিক্রি হওয়ায় নতুন নির্দেশনা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিভিন্ন রেলস্টেশনের কর্মকর্তারা। তবে ট্রেনে পরিবহনের জন্য যারা অগ্রিম টিকিট নিয়েছেন তাদেরকে এক আসন ফাঁকা রেখে ট্রেনে চলাচলের আহ্বান জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের অপারেশন শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, এখন থেকে এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনেরই মোট টিকিটের অর্ধেক বিক্রি করা হবে। এরমধ্যে ২৫ ভাগ টিকিটি কাউন্টারে এবং ২৫ ভাগ অনলাইনে থাকবে। 

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করতে পূর্ব রেলের মহাব্যবস্থাপকের দফতর থেকে নির্দেশনা এসেছে। আমরা নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, ১-৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। পাঁচ দিন আগে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ৩০ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১০ দিন আগে। সে কারণে নির্দেশনা বা স্বাস্থ্যবিধি পুরোপুরি বাস্তবায়নে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা