প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে: বদিউল আলম মজুমদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৮:৪৭

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘মৌলিক সংস্কার দরকার, তা না হলে আমাদের পণ্ডশ্রম হবে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে। যাতে করে প্রধানমন্ত্রী মোগল সম্রাটের মতো ক্ষমতাধর না হয়। এই ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার আমাদের ঘাড়ে বসতে না পারে। একজন প্রধানমন্ত্রী হন সংসদের নেতা ও আবার তিনি দলেরও নেতা।’

শনিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে নাগরিক সংলাপের একটি সভায় তিনি এ কথা বলেন। 

স্বৈরাচারী ব্যবস্থা এখনও বহাল রয়েছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনও বহাল রয়েছে। যেই সাংবিধানিক কাঠামো, আইন-কানুন ও প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলো এখনও বিরাজমান। এগুলো পরিবর্তন না আনা হলে আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি হবে।’

নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বলছি না নির্বাচনের প্রয়োজন নেই। নির্বাচন অবশ্যই হতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন আছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু নির্বাচনের পাশাপাশি কতগুলো সংস্কার দরকার আছে। নিশ্চয়ই বিগত দিনের পাতানো নির্বাচনের কথা মনে আছে।’

তিনি বলেন, ‘আমাদের দুই জন প্রধান নির্বাচন কমিশন সম্প্রতি গ্রেফতার হয়েছেন। কারণ তারা পাতানো নির্বাচন করেছে, জালিয়াতি করেছে। এরকম নির্বাচন কমিশন আমরা চাই না। ফলে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছেন। ফলে পাতানো নির্বাচন করতে সুবিধা হয়েছে। তাই কথায় কথায় দলের ও ব্যক্তি স্বার্থে কেউ যাতে সংবিধান সংস্কার বা পরিবর্তন করা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।’

স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানোর কথা উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘কতগুলো মৌলিক বিষয়ে একতা থাকা দরকার রাজনৈতিক দলগুলোর। সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করলে ভবিষ্যতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকাতে পারবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সুজনের কেন্দ্রীয় যুগ্ম-সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, রফিউর রাব্বি ও সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল সহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সংকটে দেশ, পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি: বদিউল আলম মজুমদার
ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম
সরকারের কাছে প্রত্যাশা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী