আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ২০:২০আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:২২

আলেম-উলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘আলেম-উলামাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

বুধবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আমরা জানতে পেরেছি, মাওলানা রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি কামনা করছি।’

ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আবদুল মুমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি