১ লাখ ৩৩ হাজার মুভমেন্ট পাস ইস্যু, মিনিটে ১৪ হাজার ভিজিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৬:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:৫৪

সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন আজ বুধবার (১৪ এপ্রিল) প্রতি মিনিটে ১৪ হাজার ৫৫৭ জন মুভমেন্ট পাসের ওয়েবসাইট ভিজিট করছেন। পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত এক লাখ ৩২ হাজার ৮৭৯টি পাস ইস্যু করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) ওয়েবসাইট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে আজ বেলা ১টা পর্যন্ত মুভমেন্ট পাসের ওয়েবসাইট ভিজিট করেছেন দুই কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ৪৯৫ জন। এই সময়ে রেজিস্ট্রেশন করেছেন দুই লাখ ২২ হাজার ২২৯ জন। কিন্তু তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি। এখন পর্যন্ত এক লাখ ৩২ হাজার ৮৭৯টি পাস ইস্যু করা হয়েছে।

এত লোক কোথায় ও কেন যেতে চান এবং এই একটি পাস একবারই ব্যবহার করা যাবে জানার পরেও পাস নিয়ে রাখছেন কেন প্রশ্ন করছেন মাঠে দায়িত্বরত পুলিশকর্মীরা। আর চিকিৎসকরা বলছেন, এতো মানুষ বের হলে আসলে লকডাউনের কোনও সুফল আমরা পাব না। তারওপর রাজপথে বুধবারের অভিজ্ঞতা বলছে, মানুষ মুদির দোকানে যাওয়ার নাম করে পাস নিয়ে ঘুরি কিনতে যায়, হাসপাতালের নাম করে আত্মীয় বাড়ি  যাওয়ার চেষ্টাও করছে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন শাখার এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জরুরি প্রয়োজনের ভিত্তিতে যারা মুভমেন্ট পাসের জন্য আবেদন করছেন, তাদের প্রয়োজনীয়তার যুক্তিযুক্ত বিবেচনায় আমরা পাস দিচ্ছি। ২৬ ঘণ্টায় প্রায় পৌনে তিন কোটি আবেদন জমা পড়েছে।’ অযথা বাইরে ঘোরাফেরা না করে বাসায় থাকার কথাও বলেন তিনি। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই ‘মুভমেন্ট পাস’ ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবমমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।

আরও পড়ুন-

মুভমেন্ট পাস নিয়ে ঘুড়ি কেনা!

৭ দিনের ‘সর্বাত্মক বিধিনিষেধ’ শুরু: যা করবেন না

আধা লকডাউন কতটা কার্যকর?

কঠোর বিধিনিষেধ মানাবে কে?

যেসব কারণে পুলিশের মুভমেন্ট পাস নেওয়া যাবে

লকডাউনে চলাচলে লাগবে ‘মুভমেন্ট পাস’

কোথায় পাবেন মুভমেন্ট পাস

/আরটি/ইউআই/এফএস/
সম্পর্কিত
চিকিৎসক-পুলিশ-ম্যাজিস্ট্রেট বাগবিতণ্ডা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
২০ কোটির বেশি হিট মুভমেন্ট পাসের ওয়েবসাইটে
মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে করে হেরোইন পাচার!
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের