২০ কোটির বেশি হিট মুভমেন্ট পাসের ওয়েবসাইটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৮:১৬ আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৯:১৬

পুলিশের মুভমেন্ট পাস ওয়েবসাইটে গত ১০ দিনে ২০ কোটির বেশি হিট হয়েছে। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মুভমেন্ট পাসের ওয়েবসাইটে শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত হিট পড়েছে ২০ কোটি ৪৪ লাখ ৩ হাজার ২৩৬টি।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার বিকালে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ পর্যন্ত ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। এর বাইরে রেজিস্ট্রেশন করেছেন আরও ১০ লাখ ৫৪ হাজার ৬৪০ জন।’

জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়ে এআইজি সোহেল রানা বলেন, ‘যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হবেন, তাদের মুভমেন্ট পাস নিয়ে চলাফেরা করার আহ্বান জানাচ্ছি।’ যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার কথাও বলেন সোহেল রানা।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চিকিৎসক-পুলিশ-ম্যাজিস্ট্রেট বাগবিতণ্ডা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে করে হেরোইন পাচার!
২৪ ঘণ্টায় ২ লাখের বেশি মুভমেন্ট পাস ইস্যু
সর্বশেষ খবর
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম