‘শ্রমের মূল্য চাইতে গিয়ে গুলি খাওয়া স্বাধীন দেশে কল্পনা করা যায় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ২০:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২০:৫৯

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘বাঁশখালীতে শ্রমিক হত্যা নৃশংস পশ্চিমা মধ্যযুগীয় শাসনের আধুনিক দৃশ্যায়ন। রোজা ও লকডাউনের মধ্যে শ্রমের মূল্য চাইতে গিয়ে এভাবে গুলি খাওয়া সভ্য স্বাধীন কোনও দেশে কল্পনা করা যায় না। কিন্তু বাংলাদেশে এই নৃশংসতাই ঘটেছে।’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। বকেয়া বেতনভাতা দাবিতে আন্দোলন শুরু করলে এই সহিংসতা হয়। সংঘর্ষের জন্য পুলিশ ও শ্রমিকরা পরস্পরকে দায়ী করছে। এই ঘটনার সূত্র ধরেই শনিবার এক বিবৃতিতে ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, ‘পুলিশের সাম্প্রতিক আচরণ অতিমাত্রায় আগ্রাসী। গত ২৬ ও ২৮ মার্চেও পুলিশের গুলিতে ১৫ জনের অধিক মানুষ মারা গেছে। মানুষের ক্ষোভ-বিক্ষোভ দমনে গুলি করা একটি সাম্রাজ্যবাদী আচরণ। স্বাধীন দেশের পুলিশের এমন হিংস্র সাম্রাজ্যবাদী ওঠাকে প্রতিহত করা হবে। বাঁশখালীর ঘটনার তদন্তে অবিলম্বে নাগরিক কমিটি গঠন করতে হবে এবং যারা গুলি করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’ না হলে দেশব্যাপী আন্দোলনের হুমকি দেন তিনি।

আরও পড়ুন- এস আলমের বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক সংঘর্ষ, নিহত ৫

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি