কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সম্পাদকের দুই পায়ে সন্ত্রাসীদের গুলি (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ১৪:১৯আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৪:৪৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরনবী চৌধুরীর (৬৬) ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার দুই পায়ে গুলি চালানো হয়। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেতুমন্ত্রীর ভাগ্নে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত বলয়ের নেতা ফখরুল ইসলাম রাহাত আহত নুরনবী চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলেন, কাদের মির্জার নির্দেশে তার অনুসারী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী কেচ্ছা রাসেল সকালে অস্ত্রশস্ত্র নিয়ে পৌরসভার মাস্টার পাড়া এলাকায় নুরনবী চৌধুরীর ওপর হামলা চালিয়েছে।

নুরনবী সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সম্পাদকের দুই পায়ে সন্ত্রাসীদের গুলি (ভিডিও) সেতুমন্ত্রীর ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত আরও বলেন, কেচ্ছা রাসেল ও সহযোগীরা নুরনবীকে গুলি করে আহত করে। পরে পিটিয়ে তার দুই পা ভেঙে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম বলেন, তিনি ডান পায়ে এবং বাম পায়ের হাটুর নিচে দুই জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি।

ভিডিও:

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি