১১২ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১৬:৩৭আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৭:২৬

দেশে করোনায় মৃত্যুর রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন; যা কিনা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগে গতকাল রবিবার ১০২ জন, শনিবার ১০১ এবং তার আগের দিনও ১০১ জন মারা যান। অর্থাৎ টানা চার দিন ধরে একদিনে মৃত্যু শতাধিক। আজকের ১১২ জন নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেলেন ১০ হাজার ৪৯৭ জন। 

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ২৭১ জন। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ২৩ হাজার ২২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ২১২টি আর পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১৫২টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে পুরুষ ৭৫ জন, আর নারী ৩৭ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন সাত হাজার ৭৬৯ জন, আর নারী দুই হাজার ৭২৮ জন।

তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৬৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১২ জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ১০ জন।

মারা যাওয়া ১১২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭১ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের ১০ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে, সিলেট বিভাগের তিন জন আর রংপুর বিভাগের দুই জন।

১১২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১০৮ জন, বাসায় তিন জন, আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 
প্রতিরক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান 
প্রতিরক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান 
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল