X
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

সেকশনস

শেয়ারবাজারে বড় উল্লম্ফন, ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৬:১৯

লকডাউনের মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২০ এপ্রিল) দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উল্লম্ফন হয়েছে। এর মাধ্যমে কঠোর বিধিনিষেধের মধ্যে লেনদেন হওয়া চার কার্যদিবসেই মূল্য সূচক বাড়লো। মূল্য সূচকের টানা উত্থানের পাশপাশি লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে। মঙ্গলবার আড়াই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২শ’ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এর মাধ্যমে চার মাসের মধ্যে বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হলো।

প্রসঙ্গত, কঠোর বিধিনিষেধের মধ্যে গত বৃহস্পতিবার শেয়ারবাজারে প্রথম লেনদেন হয়। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ে ৫১ পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস রবিবার সূচকটি বাড়ে ২১ পয়েন্ট এবং তৃতীয় কার্যদিবস সোমবার বাড়ে ১৮ পয়েন্ট। আর চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২১ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে কঠোর বিধিনিষেধের চার কার্যদিবসে ডিএসই প্রধান সূচক বাড়ল ১৬১ পয়েন্ট।

প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসইর অপর দুই সূচক। এর মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্য সূচকের এই উত্থানে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাত। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৮টি দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ছয়টির। আর সব খাত মিলিয়ে ১৯৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৮টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

মূল্য সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৯৭ কোটি ২৯ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন বেড়েছে ৬০২ কোটি ৫৫ লাখ টাকা। এর ফলে চলতি বছরের ২৫ মার্চের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২১৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে।  দাম কমেছে ৭৬টির। তবে ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

/জিএম/এমএএ/

সম্পর্কিত

আরও ৮৮ জনের মৃত্যু

আরও ৮৮ জনের মৃত্যু

রাজউকের চেয়ারম্যান হলেন এবিএম আমিন উল্লাহ নুরী

রাজউকের চেয়ারম্যান হলেন এবিএম আমিন উল্লাহ নুরী

বৈশাখের প্রখররোদে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা

রমজানের দ্বিতীয় জুমাবৈশাখের প্রখররোদে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা

মুসা ম্যানশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

মুসা ম্যানশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে: জি এম কাদের

মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে: জি এম কাদের

মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডে মারা গেলেন যারা

মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডে মারা গেলেন যারা

ছেলের সঙ্গে মোটরসাইকেলে চেপেই বাড়ি ফিরলেন মা

ছেলের সঙ্গে মোটরসাইকেলে চেপেই বাড়ি ফিরলেন মা

হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী রিমান্ডে

হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী রিমান্ডে

সর্বশেষ

আরও ৮৮ জনের মৃত্যু

আরও ৮৮ জনের মৃত্যু

রাজউকের চেয়ারম্যান হলেন এবিএম আমিন উল্লাহ নুরী

রাজউকের চেয়ারম্যান হলেন এবিএম আমিন উল্লাহ নুরী

বৈশাখের প্রখররোদে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা

রমজানের দ্বিতীয় জুমাবৈশাখের প্রখররোদে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা

মুসা ম্যানশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

মুসা ম্যানশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

পুতিনবিরোধী নাভালনির মৃত্যুর আশঙ্কা, অনশন ভাঙার আহ্বান ডাক্তারদের

পুতিনবিরোধী নাভালনির মৃত্যুর আশঙ্কা, অনশন ভাঙার আহ্বান ডাক্তারদের

মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে: জি এম কাদের

মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে: জি এম কাদের

ডিএনসিসি হাসপাতালের রোগীরা ল্যাব টেস্ট করান আরেক হাসপাতালে

ডিএনসিসি হাসপাতালের রোগীরা ল্যাব টেস্ট করান আরেক হাসপাতালে

মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডে মারা গেলেন যারা

মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডে মারা গেলেন যারা

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম, তবুও অস্বস্তি

কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম, তবুও অস্বস্তি

‘তৈরি পোশাক খাতের সংকট নিরসনে ত্রিপক্ষীয় সংলাপ করা উচিত’

‘তৈরি পোশাক খাতের সংকট নিরসনে ত্রিপক্ষীয় সংলাপ করা উচিত’

কাল থেকে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানও খোলা

কাল থেকে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানও খোলা

ব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময় নির্ধারণ

ব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময় নির্ধারণ

শেয়ার বাজারে টানা ৫ দিন ধরে উত্থান

শেয়ার বাজারে টানা ৫ দিন ধরে উত্থান

Bangla Tribune is one of the most revered online newspapers in Bangladesh, due to its reputation of neutral coverage and incisive analysis.
© 2021 Bangla Tribune