'দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হতে পারে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ২০:২৯আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:১৯

আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রী আগামী সোমবার থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে।

হেলাল উদ্দিন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলেছি তিনি যেন আগামী সোমবার সারাদেশের দোকান ও বিপণিবিতান খুলে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের দাবি ফেলবেন না। এর আগেও আমাদের কোনও দাবি তিনি ফেলেননি।’

হেলাল উদ্দিন আরও বলেন, সোমবার থেকে দোকান ও বিপণিবিতান খুলে দেওয়া হলে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবো।

যদিও ফের সাত দিনের সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে মঙ্গলবার (২০ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২২ এপ্রিল ভোর ৬টা থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত পরবর্তী লকডাউনে কঠোর বিধিনিষেধ মেনে চলার জন্য বলা হয়েছে।

এর আগে অবশ্য বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী বৃহস্পতিবার ২২ এপ্রিল থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু সরকার তাদের দাবির প্রতি সমর্থন জানায়নি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা বলেছেন, ৫৩ লাখের বেশি দোকানদার ও প্রায় ২ কোটি ১৪ লাখ শ্রমিক-কর্মচারীর জীবন ও জীবিকার স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন।

এর আগে রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গত রবিবার (১৮ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে সরকারের কঠোর লকডাউন আমরা ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা মেনে নিয়েছিলাম। কিন্তু সামনে ঈদ। এই ঈদে যদি আমরা ব্যবসা করতে না পারি, তাহলে সব ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসে যাবে।

তিনি উল্লেখ করেন, লকডাউনে তৈরি পোশাকসহ সব শিল্পকারখানা চালুর রাখার সিদ্ধান্ত হয়েছে, ব্যাংক, বিমা ও শেয়ার বাজার খুলে দেওয়া হয়েছে। সড়কে চলাচলের জন্য লাখ লাখ মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। এ কারণে আমাদের দাবি, আগামী ২৬ এপ্রিল থেকে দোকানপাট যেন খুলে দেওয়া হয়।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
দোকানপাট খোলা রাখার সময় বাড়লো
রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি, প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি
সর্বশেষ খবর
প্রথমবার মুখোমুখি ইরাক-নরওয়ে
প্রথমবার মুখোমুখি ইরাক-নরওয়ে
এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের জয় দিয়ে শুরু
এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের জয় দিয়ে শুরু
মেসিকে পেছনে ফেলে অনন্য রেকর্ডে আরেকধাপ এগিয়ে এমবাপ্পে
মেসিকে পেছনে ফেলে অনন্য রেকর্ডে আরেকধাপ এগিয়ে এমবাপ্পে
‘তারেক রহমান আইলেও কাম হইবো না’ বলে চাঁদা দাবি করা নেতা বহিষ্কার
‘তারেক রহমান আইলেও কাম হইবো না’ বলে চাঁদা দাবি করা নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি