কোনাবাড়ীতে ন্যায্যমূল্যের মুদি দোকানের গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ০৯:৪৯আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৯:৪৯

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ১২টায় কোনাবাডী জরুন এলাকায় ন্যায্যমূল্যের মুদি দোকানে (জান্নাত নগদ ও বাজার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক জহিরুল ইসলাম তালুকদার বলেন, রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। কিছুক্ষণ পরই একজন ফোন করে বলে, আমার দোকানের গোডাউনে আগুন লেগেছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, তারাবির নামাজের (রাত সাড়ে ১০টা) পর বাসায় বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বাইরে হইচই শুনে বের হয়ে এসে দেখি, ন্যায্যমূল্যের মুদি দোকানের গোডাউনে আগুন জ্বলছে। পরে আমরা সবাই আগুন নেভাতে সহায়তা করি।

স্ট্যান্ডার্ড গ্রুপের ফায়ার সেফটি ব্যবস্থাপক (ম্যানেজার) শফিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই  স্ট্যান্ডার্ড গ্রুপের কর্মরত শ্রমিকরা কারখানার ফায়ার হাউস থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কাশিমপুরের ডিবিএল কারখানার ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক
কনফিডেন্স কারখানায় দগ্ধ ৫ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক, নেওয়া হলো আইসিইউতে
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান