সেহরিতে কিছু না খেলে রোজা হবে?

মুফতি ইমরানুল বারী সিরাজী
২১ এপ্রিল ২০২১, ০৯:০০আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০৯:০৪

চলছে পবিত্র রমজান। মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। আমাদের আজকের প্রশ্ন হলো- পর্যাপ্ত খাবার আছে। কিন্তু আলসেমির কারণে সেহরিতে সেটা না খেয়ে কেবল এক গ্লাস পানি পান করলো কেউ। কিংবা, কিছুই খেলো না। এতে কি রোজা হবে?

উত্তর: ইসলামের দৃষ্টিতে রোজার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। সেহরি খাওয়া রোজার জন্য শর্ত নয়। তাই সেহরি না খেলেও রোজা হয়ে যাবে। তবে মনে রাখবেন, সেহরি খাওয়া সুন্নত। অল্প খেলেও সুন্নত পালন হয়ে যাবে।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে,  সেহরি খাওয়ার মাঝে রয়েছে অনেক বরকত। যারা সাহরি খায়, তাদের প্রতি রয়েছে আল্লাহর দয়া ও ফেরেশতাদের দোয়া। তাই সেহরিকে সুন্নত মনে করে গুরুত্বের সঙ্গে পালন করা উচিত।

তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত নং-১৮৭, বোখারি শরিফ, হাদিস নং-১৯২৩ ,মুসলিম শরিফ, হাদিস নং-১০৯৫ ,সহিহ ইবনে হিব্বান, হাদিস নং-৩৪৬৭, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২১৬।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। মুফতি ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।

 

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
কেমন হওয়া উচিত সেহরি-ইফতার
ইতিকাফের সময় যেসব ভুল হয়
রমজানের শেষ ১০ দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল
সর্বশেষ খবর
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি
অঁতোয়ান নিজেই ছিলেন লিটল প্রিন্স
অঁতোয়ান নিজেই ছিলেন লিটল প্রিন্স
বদি কারাগারে, এখন মাদকের গডফাদার কে?
বদি কারাগারে, এখন মাদকের গডফাদার কে?
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ