স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ১৯:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৯:৪৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমান মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলাটি দায়ের করেন। ধর্ষণের শিকার ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষার জন্য জেলা সদর  হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বোগলাবাজার গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান মামুন ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি বাদী আসামির পিতা-মাতাকে জানানোর পরও কোনও কাজ হয়নি। প্রতিদিন  চাচার বাড়িতে ঘুমাতো ওই শিক্ষার্থী। গত ২৬ এপ্রিল সেখানে শুয়ে পড়লে মোস্তাফিজুর রহমান মামুন বিয়ের কথা বলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর চাচি চিৎকার শুনে ছুটে এলে মামুন তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটির মেডিক্যাল পরীক্ষার জন্য সুনামগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই