দুই সেগুন গাছ কাটার জরিমানা এক কোটি ২০ লাখ রুপি

বিদেশে ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ০৯:৩০আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৯:৩০
image

মধ্য প্রদেশের একটি জঙ্গলে দুইটি সেগুন গাছ কাটায় নৃতাত্ত্বিক গোষ্ঠীর এক সদস্যকে এক কোটি ২০ লাখ রুপি জরিমানা করেছে ভারতের বন বিভাগ। কর্মকর্তারা বলছেন, এসব গাছের কাছ থেকে পরিমাপযোগ্য এবং অপরিমাপযোগ্য যেসব সুবিধা পাওয়া যেতো তার ভিত্তিতেই এই জরিমানা করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মধ্য প্রদেশের রাইসেন জেলার সিলওয়ানি গ্রামের বাসিন্দা ছোটে লাল বিহালা (৩০) কে গত ৫ জানুয়ারি দুইটি সেগুন গাছ কাটার সময় শনাক্ত করে বন বিভাগের কর্মীরা। সিংগোরি অভয়ারণ্যের ওই গাছ কাটার অভিযোগে গত ২৬ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়।

বামহরি ফরেস্ট রেঞ্জার্স মহেন্দ্র সিং বলেন, ‘ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন এর এক জরিপ অনুযায়ী একটি গাছ ৫০ বছরে ৫২ লাখ রুপির স্পর্শনাতীত উপকার দেয়। এর মধ্যে রয়েছে ১১ লাখ ৯৭ হাজার রুপির অক্সিজেন, বাতাস দূষণ নিয়ন্ত্রণে ২৩ লাখ ৬৮ হাজার, ভূমি ক্ষয় রোধের ১৯ লাখ এবং পানি বিশুদ্ধকরণের ৪ লাখ রুপি। এছাড়া গাছটি স্পর্শযোগ্য উপকার দেয় দুই লাখ। এই ভাবে একটি গাছ তার জীবনকালে মানুষকে প্রায় ৬০ লাখ টাকার উপকার দেয়।’

গত ফেব্রুয়ারিতে একটি বিশেষজ্ঞ কমিটি সুপ্রিম কোর্টকে জানায় একটি গাছ তার জীবনকালে প্রতিবছর ৭৪ হাজার পাঁচশ’ রুপির উপকার দেয়। মহেন্দ্র সিং বলেন, ‘গাছের কাছ থেকে যে উপকার পাওয়া যায় তার ভিত্তিতেই জরিমানা করা হয়েছে।’ তিনি বলেন, ‘ছোটেলাল একজন স্বভাবসুলভ অপরাধী আর স্থানীয়দের অভিযোগ তিনি অবৈধভাবে গাছ ফেলে দিয়ে তা ফার্নিচারের দোকানে বিক্রির সঙ্গে জড়িত।’

তবে ছোটেলালের চাচা ফুল বিহালালা বলেন, ‘আমরা জঙ্গলের গ্রামে বাস করি আর বাড়ি বানাতে উপড়ে পড়া পুরনো গাছ ব্যবহার করি কিন্তু রেঞ্জার্সরা আমাদের হয়রানি করছে।’

ভারতের বন আইন বিশেষজ্ঞ এবং অ্যাডভোকেট বিএল গুপ্ত বলেন, ‘ভারতীয় বন আইন অনুযায়ী অবৈধভাবে গাছ কাটার জন্য পাঁচশ’ রুপি জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু রেঞ্জার্সরা একটি জরিপের উল্লেখ করে জরিমানা আরোপ করেছেন। এটা একটা আগ্রহ তৈরিকারী মামলা হতে যাচ্ছে।’

মধ্য প্রদেশের বন বিভাগের মুখ্য বন সংরক্ষক রাজেশ শ্রীবাস্তব বলেন, ‘আমি রাইসেনের আঞ্চলিক বন কর্মকর্তাকে এই ইস্যুতে একটি প্রতিবেদন পাঠাতে বলেছি কেননা রাজ্যে এটাই এই ধরনের প্রথম কোনও ঘটনা।’

/জেজে/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী