মমতাকে বাংলাদেশের অভিনন্দন বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১২:৪৫আপডেট : ০৫ মে ২০২১, ১২:৪৫

পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। শপথ নেওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মমতাকে। এই বার্তায় অন্যান্য নিয়মিত বিষয়ের পাশাপাশি কোভিড সহযোগিতা নতুন বিষয় হিসেবে যুক্ত হয়েছে। বুধবার (৫ মে) কোলকাতার বাংলাদেশ মিশন বার্তাটি পৌঁছে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে কোলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর অফিসে বার্তাটি পাঠিয়ে দিয়েছি।’

উল্লেখ্য, ২ মে নির্বাচনের ফল ঘোষণা করা হয়, যেখানে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। যদিও মমতা ব্যানার্জি এই নির্বাচনে পরাজিত হয়েছেন তারপরেও বিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে তিনি অন্য কোনও আসন থেকে জিতলে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন।

 

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি