ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ১২ সপ্তাহ পরেও নেওয়া যাবে: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১৬:১২ আপডেট : ০৫ মে ২০২১, ১৬:১৫

করোনাভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ১২ সপ্তাহ পরেও দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। বুধবার (৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড টিকাদান বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, ‘আমরা অনেকেই চিন্তিত আছি প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে পারবো কিনা। প্রথম ডোজ নেওয়ার আট সপ্তাহ নয়, ১২ সপ্তাহ পরেও দ্বিতীয় ডোজ নেওয়া যায়। প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার ফলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা আট সপ্তাহ না, ১২ সপ্তাহের বেশি সময় পযন্ত কাযকর থাকে। তাই এ নিয়ে চিন্তার কিছু নেই।’

শিগগিরই আরও ভ্যাকসিন পৌঁছবে জানিয়ে এ সময় আরও বলা হয়, ‘ঈদুল ফিতরের আগেই চীন থেকে একটা ভ্যাকসিন আসার কথা রয়েছে। এটা দ্রুত পৌঁছাবে বলে আমরা আশা করছি। সেটা ছাড়াও রাশিয়া থেকে স্পুৎনিক-৫ ভ্যাকসিন আসার ব্যাপারে ছাড়পত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছে। ছাড়পত্র দেওয়া হলে রাশিয়া থেকেও ভ্যাকসিন আসবে। এছাড়া আমাদের দেশের রেনাটা ফার্মাসিউক্যালসের মর্ডানার ভ্যাকসিন আমদানি করার আবেদন করেছে। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।’  

/এমএএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
নিজ সংগঠনের নেতার অভিযোগের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
নিজ সংগঠনের নেতার অভিযোগের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
আকাশে ইন্টারনেট সেবায় বিশ্বসেরা কাতার এয়ারওয়েজ
আকাশে ইন্টারনেট সেবায় বিশ্বসেরা কাতার এয়ারওয়েজ
মাঝ আকাশে ককপিটে ওমান ও ভারতের পাইলট কেন মারামারি করলেন?
মাঝ আকাশে ককপিটে ওমান ও ভারতের পাইলট কেন মারামারি করলেন?
চাবি-পাসপোর্ট কোথায় রেখেছেন মনে থাকে না? গুগলের এই সুবিধা জানলে ভুলে যাওয়ার দিন শেষ
চাবি-পাসপোর্ট কোথায় রেখেছেন মনে থাকে না? গুগলের এই সুবিধা জানলে ভুলে যাওয়ার দিন শেষ
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস