খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ আছে কিনা দেখবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ১৫:০৮আপডেট : ০৬ মে ২০২১, ১৫:১৮

সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারামুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখন তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে শর্ত শিথিলের সুযোগ আছে কিনা তা বিবেচনা করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে আবাসিক অফিসে মন্ত্রী এসব তথ্য জানান।

আনিসুল হক বলেন, সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুসারে বেগম খালেদা জিয়ার সাজা এবং দণ্ডাদেশ প্রথমে ছয় মাসের জন্য স্থগিত করে। দুইবার সে স্থগিতাদেশ বাড়ানো হয়। আইনে বলা আছে, সাজা স্থগিতের বিষয়টি শর্ত সাপেক্ষে হতে পারে, আবার নাও পারে। কিন্তু তার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত দেওয়া ছিল। সেসব শর্ত মেনেই স্থগিতাদেশ তারা গ্রহণ করেছিল। শর্ত ছিল, তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং দেশের ভেতরে থেকেই চিকিৎসা নেবেন। এই দুটি শর্ত এখনও আছে। সেক্ষেত্রে ৪০১ ধারা কার্য সম্পাদন হয়েছে, সরকারের নির্দেশেই এটা হয়েছে। এখানে আদালতের কিছু করার নেই। এখন আমাদের দেখতে হবে ৪০১ ধারায় শর্ত শিথিল করার সুযোগ আছে কিনা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ৪০১ ধারার শর্তগুলো রিভাইস করার সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে। আবেদনপত্র (বিদেশ যাওয়ার) এখনও দেখিনি। আগে দেখি তারপর সিদ্ধান্ত জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করছেন দেখেই সাজা স্থগিত করা হয়েছে। আমরা সব সময়ই এসব মানবিক দিক থেকে দেখি। 

এর আগে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল বুধবার রাত ১১টায় খালেদা জিয়াকে বিদেশ পাঠানো সংক্রান্ত আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে। তবে এখনও আমার সামনে আসেনি। এলে বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন-

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন এখন আইন মন্ত্রণালয়ে

খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শামীম এস্কান্দারের চিঠি

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন, অনুমতির অপেক্ষা

খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রধানমন্ত্রীর কাছে পরিবারের আবেদন

সিসিইউতে খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

 

/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের