৯৩ লাখ টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ২২:১৩ আপডেট : ০৯ মে ২০২১, ২২:১৪

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে রবিবার (৯ মে) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ৮৬ জন।

রবিবার ( ৯ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জনের মধ্যে পুরুষ ২২ লাখ ৫২ হাজার ৩৪০ জন, আর নারী ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬ জন।

প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৯৭০ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৩০ জন।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ