'যুক্তরাষ্ট্র-ভারতের কোয়াডে থাকলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৩:৩৪আপডেট : ১০ মে ২০২১, ১৩:৩৫

যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে যোগ দিলে ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার (১০ মে) ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকা সফর নিয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় বাংলাদেশকে জানিয়েছে কোয়াডকে তারা চীনবিরোধী জোট মনে করে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ভারতের ভূমিকা নিয়েও তিনি বাংলাদেশের উচ্চ পর্যায়ে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, ‌চীন মনে করে কোয়াড একটি গ্রুপ এবং এটি চীনবিরোধী। আমি এটি পরিষ্কার করে বলতে চাই। কোয়াড নিজেকে অর্থনেতিক কাজে সম্পৃক্ত বলে দাবি করে, কিন্তু এটি সত্যি নয়। মূলত কোয়াড করা হয়েছে চীনের বিরোধীতার জন্য।

তিনি বলেন, 'এই চার সদস্য বিশিষ্ট ক্লাবে যোগ দিলে এটি বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ এর ফলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।'

এর আগে, ২৭ এপ্রিল চীনের প্রতিরক্ষা মন্ত্রী উই ফেঙ্গে একদিনের জন্য ঢাকা সফরে আসেন। এরআগে, মার্চে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও এপ্রিলে ভারতের সেনা প্রধান ঢাকা সফর করেন। জয়শংকর ঢাকায় এসে বঙ্গোপসাগর কেন্দ্রিক সংযুক্তির অর্থাৎ ওই সাগর সন্নিবেশিত ৯টি দেশে চীনের উপস্থিতি কমানোর প্রতি ইঙ্গিত করেছিলেন।

/এসএসজেড/টিটি/
সম্পর্কিত
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি
দিল্লিতে নরেন্দ্র মোদি কী বলেছেন, জানালেন দীনেশ ত্রিবেদী
সর্বশেষ খবর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন বিএনপির দীপন তালুকদার
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন বিএনপির দীপন তালুকদার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা